Main Menu

ছাতকে বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকে পল্লী বিদ্যুতের ছেড়াঁ তারে স্পৃষ্ট হয়ে সাজন মিয়া (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘটেছে।

সে উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের দক্ষিণ বরাটুকা গ্রামের সুজন মিয়ার ছেলে।

গত মঙ্গলবার দিবাগত রাতে বরাটুকা গ্রামে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটি থেকে তার ছিঁড়ে পড়লে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয় ইউপি সদস্য সাজুল মিয়া পল্লী বিদ্যুতের দোলারবাজার অভিযোগ কেন্দ্রে ফোন দিলে কেউ ফোন রিসিভ করেনি।

গতকাল বুধবার সকালে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে ঐ তারে জড়িয়ে পুড়ে আঙ্গার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সাজন।

এ ঘটনায় দোলারবাজার অভিযোগ কেন্দ্রের দ্বায়িত্বরত কর্মচারী ফারুক মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোঃ আলী মিলন।

Share





Related News

Comments are Closed