Main Menu

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর আজিমপুরে গলায় ফাঁস দিয়ে লায়লা আঞ্জুমান ইভা (২৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। ইভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ইভাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন জানান, আজিমপুরের শেখ শাহ বাজার এলাকায় একটি বাসার নিচতলায় ইভা আরেক ছাত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। রাতে বাসার জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ইভা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার রুমমেট।

পরিদর্শক আরো বলেন, ‘আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’

Share





Related News

Comments are Closed