Main Menu

ভর্তি পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ৩ ছাত্রের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিভাইস ব্যবহারের অপরাধে তিন ছাত্রকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব জামিল এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ভর্তি পরীক্ষার্থী সুদীপ্ত বাড়ৈ এবং তাকে সহযোগিতাকারী ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মিঠুন বিশ্বাস ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র অসিত চৌধুরী।

সুদীপ্তকে সাত দিন এবং মিঠুন ও অসিতকে এক মাসের বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, ডিভাইস নিয়ে পরীক্ষা দেয়ার সময় সুদীপ্তকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে এ কাজে সহযোগিতা করার জন্য মিঠুন ও অসিতকে গ্রেপ্তার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

তিনি জানান, আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে তিনজনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পুলিশ তাদের জেল হাজতে পাঠিয়েছে।

Share





Related News

Comments are Closed