Main Menu

সুনামগঞ্জে মেডিকেল কলেজ অনুমোদনে আনন্দ শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে সর্বস্তরের সুনামগঞ্জবাসীর ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার বরকুতুল্লাহ খান, সামাজিক, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ।

উল্লেখ্য, গত রোববার (৪ নভেম্বর) একনেক সভায় প্রায় ১২শ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দুই বছরের মধ্যেই হাসপাতালের নির্মাণকাজ শেষ হওয়ার কথা।

ইতোমধ্যে নিয়োগ নীতিমালা চূড়ান্ত করে নিয়োগের বিষয়টির প্রস্তুতি চলছে। হাসপাতালের সঙ্গে নার্সিং কলেজ যুক্ত থাকায় নার্সিং এর উপর সর্বোচ্চ ডিগ্রি নেয়া যাবে। সুনামগঞ্জ সিলেট সড়কের মদনপুর পয়েন্টে হাসপাতালটি নির্মানের অনুমোদন হয়।

জেলার সর্ববৃহৎ এই প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় জেলাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি এই হাসপাতাল অনুমোদনে মূল ভূমিকা পালন কারী এমএ মান্নানকেও অভিনন্দন জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed