গোলাপগঞ্জে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক অজ্ঞাত যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়িনের রায়গড় থেকে এ লাশটি উদ্ধার করা হয়। ওই যুবতীর বয়স ২৬ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের
রায়গড় গ্রামের লেচুবাগানের টিলার পাশে স্থানীয় লোকজন এ লাশটি দেখতে পায়। তাৎক্ষণিক তারা বিষয়টি পুলিশকে অবগত করলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী ও এস আই মঞ্জুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে। সুরতাহাল রিপোর্ট তৈরী করে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।
উল্লেখ্য, গত একমাসে এ নিয়ে গোলাপগঞ্জে ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একের পর এক লাশ উদ্ধারে উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গত ৩ নভেম্বর শনিবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে আমজদ আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। গত ৮ অক্টোবর বাঘা ইউনিয়নের রস্তমপুরে কানাইঘাটের মাওলানা মুহিবুর রহমান (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এর কিছুদিন পর ২৮ অক্টোবর চৌঘরীস্থ সুরমা নদী থেকে আরেকটি ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। এর দুদিন পর ৩০ অক্টোবর বাঘা ইউনিয়নের তুড়ুগাও গ্রামের সুরমা নদীর তীরে ভাসমান অবস্থায় চুনু মিয়া (৫০) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed