বাহুবলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাতগাও রশিদপুর রেলসড়কের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সকাল ১০ টায় শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা থেকে পাহাড়িকা ট্রেনে করে রওয়ানা হয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
« জৈন্তাপুরে বিএনপি ও জামায়াত নেতা গ্রেফতার (Previous News)
(Next News) গোলাপগঞ্জে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার »
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed