জয়পুরহাটে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৭ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
বুধবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আরামনগর এলাকার দুলাল হোসেনের তিন কক্ষ বিশিষ্ট বাড়িতে আগুন লাগে। এতে একই পরিবারের আটজন দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। তারা হলেন- দুলাল হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৬০), তার ছেলে মোমিন আহম্মেদ (৩৫), মেয়ে জেএসসি পরিক্ষার্থী বৃষ্টি (১৪)।
স্থানীয়দের সহায়তায় বাকি দগ্ধদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আধুনিক জেলা হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. মফিউর রহমান জানান, দগ্ধ ৫জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ পুড়ে গেছে। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যেতে বলা হয়।
জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছিল। দগ্ধদের বহনকারী অ্যাম্বুলেন্সটি যমুনা সেতু পার হওয়ার আগেই ভোরে চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- দুলালের জমজ মেয়ে হাসি (১৫), খুশি (১৫), মোমিনের স্ত্রী পরিনা বেগম (৩২) ও মোমিনের দেড় বছরের ছেলে নূর। দুলাল হোসেন ওরফে চান্দু (৬৫) নামের দগ্ধ ব্যক্তি জীবিত আছেন। তাকে ঢাকায় আনা হচ্ছে।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, রাতে মোমেনা বেগম বাসায় রাইস কুকারে রান্না করছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পুরো বাড়ি পুড়ে গিয়ে একই পরিবারের ৮ জন দগ্ধ হন। এসময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed