‘পাঠাও’ সার্ভিসকে লিগ্যাল নোটিশ
বৈশাখী নিউজ ডেস্ক: ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ এনে অ্যাপস ভিত্তিক মোটরবাইক ও গাড়ি রাইড শেয়ারিং সার্ভিস প্রদানকারী কোম্পানি ‘পাঠাও’ কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মো. আফজাল হোসেনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম বুধবার নোটিশটি পাঠান।
পাঠাও লিমিটেড, ‘পাঠাও’র প্রধান নির্বাহী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা বরাবর এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে পাঠাও সার্ভিসের ভাড়া কিভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, আফজাল হোসেন ‘পাঠাও’ এর বাইক সার্ভিসে যাতায়াতের জন্য বাংলামটর থেকে গন্তব্যস্থল শেওড়াপাড়া নির্ধারণ করলে ডিসকাউন্ট ব্যতীত ভাড়া ১০৫ টাকা প্রদর্শন করে। এটি কনফার্ম করে গন্তব্যস্থলে যাওয়ার পর ১৭৩ টাকা দাবি করে চালক। বাধ্য হয়ে তা পরিশোধ করতে হয়। কিছুদিন পরে ফের এ রকম ঘটনা ঘটে। ১২১ টাকা কনফার্ম করে রোকেয়া স্মরণি থেকে বীর উত্তম সি আর দত্ত সড়কে আসলে চালক ১৪৯ টাকা দাবি করে।
‘পাঠাও লিমিটেড নিয়মিতভাবে তাদের চালকদের দিয়ে সেবা ব্যবহারকারী যাত্রীদের উপরোক্ত কৌশলে হেনস্থা করে তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।’ এমতবস্থায়, নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং চালকদের অন্যায় দাবির বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া পাঠাও সার্ভিসের ভাড়া কিভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে সেটিও সুস্পষ্টভাবে জানানোর অনুরোধ করা যাচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নির্ধারিত সময়ে নোটিশের জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed