সন্দেহভাজন ১১৫টি অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আরও ১১৫টি অ্যাকাউন্ট বন্ধ করেছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটওয়ার্ট ফেসবুক।
এসবের মধ্যে একই নামের ৩০টি আ্যাকাউন্ট এবং বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা থাকতে পারে এমন ৮৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে বলে জানানো হয়।
ফেসবুকের সাইবার নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান ন্যাথানিয়েল গ্লিসার বলেন, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গত রবিবার সন্ধ্যায় এসব অ্যাকাউন্ট নিয়ে সন্দেহের অভিযোগ আনে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ১২ ঘণ্টা আগে দ্রুত ওইসব অ্যাকাউন্ট বন্ধ করার পদক্ষেপ নেন বলেও জানান তিনি।
গ্লিসার বলেন, ওইসব অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত বিভিন্ন পেইজে ফ্রেঞ্চ ও রাশিয়া ভাষার বিভিন্ন কন্টেন্ট পাওয়া গেছে।
প্রসঙ্গত, ইন্সটাগ্রাম মূল ফেসবুকেরই ছবি ও ভিডিও শেয়ারিংয়ের জন্য ব্যবহত সামাজিক যোগাযোগ মাধ্যম।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed