Main Menu

গৃহবধূ কাকলী হত্যার ১০দিনওে গ্রেপ্তার নেই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় গত ২৫ অক্টোবর গৃহবধূ কাকলী হত্যার ঘটনার একদিন পর ২৬ অক্টোবর চারজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলার ১০দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই বিষয়ে পুলিশ বলছে অভিযুক্ত চারজনই পলাতক রয়েছে।

এদিকে মৃত কাকলী খাতুন (২১) এর পরিবার দাবী করে বলেন, মামলায় অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়ানোর পরেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।

নিহত কাকলীর পিতা কাবিল হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই প্রেমের বিয়ের কারনে জামাই দোলন যৌতুক দাবী করে আসছিল। এই জন্য সে তার মেয়েকে নিয়মিত মারধর করতো বলেও তিনি জানান।

গৃহবধূ কাকলী হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা হলেন- স্বামী মোঃ দোলন (২৪), মোঃ হামিদুল (২৭), শ্বাশুড়ি মোছাম্মৎ ফরিদা বেগম, শ্বশুর আব্দুল মান্নান।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান আসামিদের অচিরেই গ্রেফতার করা হবে।

ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মামলার ব্যাপারে আমি অবগত ছিলাম না। এসময় তিনি আশ্বাস প্রদান করে বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed