Main Menu

৯ নভেম্বর আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম আগামী ৯ নভেম্বর (শুক্রবার) থেকে বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রে আরও জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রির জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়েও সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা রাখার জন্য গত ৫ নভেম্বর (সোমবার) আট বিভাগের জন্য আটটি নতুন ট্রাংক কেনা হয়েছে এবং সেগুলো মনোনয়ন বিক্রি ও জমাদানের রুমে রাখা হয়েছে। এছাড়া নির্বাচনী অফিসের পুরনো অসম্পূর্ণ রুমগুলোও নতুন করে সাজানো হয়েছে।

Manual2 Ad Code

সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ গুছিয়ে নিতে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে কার্যালয়ের সংশ্লিষ্টদের যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ৮ নভেম্বর (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code