শাবিতে নতুন বর্ষের ভর্তি শুরু ১১ নভেম্বর
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে। ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের মেধাতালিকা থেকে ভর্তি চলবে। বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান। গতোবারের তুলনায় এ বছরের ভর্তি ফি বেড়েছে ২৬৫০ টাকা।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান জানান, ১১ নভেম্বর সকাল নয়টায় বি ইউনিটে মেধাতালিকার ১-৬০০ জনের সাক্ষাতকার ও ভর্তি অনুষ্টিত হবে। এছাড়া পরদিন ১২ নভেম্বর একই ইউনিটের ৬০১ থেকে ৯৮০ ও বিভিন্ন কোটার সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ১৩ নভেম্বর এ ইউনিটের বিজ্ঞান বিভাগের মেধাতালিকার ১-২২০ ও বাণিজ্যের ১-৮৩ জনের সাক্ষাতকার ও ভর্তি অনুষ্টিত হবে। পরদিন ১৪ নভেম্বর একই ইউনিটের মানবিকে মেধাতালিকার ১-৩০১ ও বিভিন্ন কোটার সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার সময়কার এডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৯৫০০ টাকা সাথে নিয়ে আসতে হবে। গতবছর এই ফি ছিলো ৬৮৫০ টাকা।
কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান অধ্যাপক শামসুল হক প্রধান। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed