Main Menu

সুনামগঞ্জে নদীতে পড়ে বালু শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার ডুলুরা ইউনিয়নের চলতি নদীতে (সুরমা নদীর শাখা) একটি নৌকা নদীর পাড়ে নোঙর করার সময় পায়ে দড়ি প্যাচ লেগে ইমাম হোসেন (১৮) নামের এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন জেলার জামালগঞ্জ উপজেলার ছুরত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বালু আনা নেয়া কাজের একটি নৌকা নোঙর করার জন্য নদীর পাড়ের দিকে দড়ি ছুড়ে মারে। ঐ সময় নৌকার দড়িতে বাধা নোঙর ও দড়ির সাথে পায়ে প্যাচ লেগে নদীতে পড়ে যায় ইমাম হোসেন। পরে আর সে সাঁতরে ডাঙ্গায় ওঠতে না পারায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুউল্লাহ বলেন, ডলুরা ইউনিয়নের পাশের নদীতে একজন শ্রমিক মারা গেছে এইরকম একটি সংবাদ আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বর্তমানে মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed