সিলেটে ৮ শিবির নেতাকর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর নগরীর সোনারপাড়া থেকে জামায়াত শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার মৃত ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৩০), কুলাউড়া উপজেলার বকশিমইল গ্রামের বাবুল আহমদের ছেলে সুমেল আহমদ (২৪), বড়লেখা উপজেলার শালদিঘা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফাহিম আহমদ(২৪), কানাইঘাট উপজেলার আব্দুর রহিমের ছেলে আবু আইয়ুব (২১), একই উপজেলার জয়ফৌদ গ্রামের আব্দুর নুরের ছেলে জাহিদ হাসান (১৮), জৈন্তাপুর উপজেলার চৈইয়া গ্রামের সামছুল ইসলামের ছেলে শামীম রশীদ (২৬), একই উপজেলার হাজারীসেন গ্রামের সিফাতুর রহমানের ছেলে দেলোয়ার হোসাইন (২২) এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জাহির মিয়ার ছেলে আবু তালহা মিহরাব (১৮)। তারা সকলেই নগরীর সোনারপাড়া এলাকার নবারুণ-১৯৩ নং বাসায় থাকেন।
শাহপরাণ (রহ.) থানার ওসি আখতার হোসেন জানান, ‘আটক ৮ জামায়াত শিবির নেতাকর্মীর বাসা থেকে জামাত-শিবিরের সাংগঠনিক বইপত্র, চাঁদা বই, ছাত্র শিবিরের বিভিন্ন পোষ্টার জব্দ করা হয়।’
আটকদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ ০৪.১১.২০১৮ইং ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed