বানিয়াচংয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে নারীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে মিনারা খাতুন (৪৫) নামে এক নারী মারা গেছেন। শনিবার দিবাগত রাতে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মিনারা খাতুন উপজেলার খাটখাল গ্রামের আব্দুর রকিবের স্ত্রী।
রোববার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, শনিবার দুপুরে ওই গ্রামের আইয়ুব বিন সিদ্দিক ও শাহাব উদ্দিনের লোকজনের মধ্যে বাড়ির পার্শ্ববর্তী একটি ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে মিনারা খাতুনের বুকে টেটাবিদ্ধ হয়। প্রথমে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। পরে সেখান থেকে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রেরণ করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed