নীলফামারীতে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মিভূত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে ৮টি দোকান সম্পুর্ন ভস্মিভূত হয়েছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গোলাম রব্বানীর ঔষধের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় আশপাশের আরো ৭টি দোকান ঘর সম্পূর্ন ভস্মিভূত হয়।
খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন- রাজু ইসলাম (টেইলার্স ও কাপড়), নজরুল ইসলাম (কাঁচামাল), গোলাম রব্বানী (ঔষধ), মোক্তার হোসেন (চাউল), নুরনবী (মুদি দোকান), আব্দুল হক (ঔষধ), মানিক ইসলাম (ঔষধ) ও সাইদুল ইসলাম (ওয়ার্কসপ)। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদ আলী, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান রাতেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
বুধবার ক্ষতিগ্রস্থদের তালিকা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারীভাবে কোন সহায়তা দেয়া হয়নি।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed