Main Menu

দক্ষিন সুুরমায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাম্মৎ খালেদা খাতুন রেখা এর সাহসীকতায় কয়েক যুগ পর প্রভাবশালীর হাত থেকে উদ্ধার হলো প্রায় কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি।
উপজেলার তেতলী বেটুয়ারপার গ্রামের বাসিন্দা মৃত কলমদর আলীর পুত্র ফয়ছল আহমদ সরকারি এ সম্পত্তি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও কলমদর রেষ্টুরেন্ট নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিভিন্ন স্মারক পত্রের প্রেক্ষিতে সরকারী এ সম্পত্তি প্রভাবশালীর হাত থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উদ্ধার অভিযানে ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাব্বির আহমদ, সড়ক ও জনপথ এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ বিপুল সংক্ষক পুলিশ ও আইনশৃৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন ।
উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: খালেদা খাতুন রেখা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে সরেজমিনে থেকে অভিযান সফল ভাবে পরিচালনা করেন ।
এ সময় উপস্থিত লোকজন বিপুল উৎসাহ ও উদ্দিপনা নিয়ে উচ্ছেদ অভিযান প্রত্যেক্ষ করেন এবং সরকারী সম্পত্তি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় প্রশাসনকে সাধুবাদ জানান।

Share





Related News

Comments are Closed