সিলেট-১ আসনে নির্বাচন করতে ডা. রিফার প্রস্তুতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সংসদ নির্বাচনে সিলেট সদর ও সিটি করপোরেশন নিয়ে গঠিত সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন ৮০‘র দশকের ছাত্রনেতা ডা. আরিফ আহমদ মমতাজ রিফা। তিনি বর্তমানে সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ। নির্বাচনে অংশ নিতে তিনি প্রস্তুতি গ্রহণ করছেন। নগরময়র পোস্টারিং করা হচ্ছে তার পক্ষে। নিজস্ব বলয়ের নেতাকর্মীরা নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অনেক কর্মী প্রচারণার মাধ্যম হিসেবে ফেইসবুক ব্যবহার করছেন। প্রচারণায় ডা. রিফা নগরীর সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করলে তিনি সিলেট-১ আসনে মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন। দলীয় মনোয়ন পাওয়ার জন্য তিনি ব্যাপকভাবে লবিংও করছেন।
ডা. রিফা তার রাজনৈতিক ইতিহাস টেনে বলেন, তিনি ১৯৮৭ সালে সিলেট জেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। এর পর তিনি ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখানেও ছাত্রদলের রাজনীতির সাথে নিজকে সম্পৃক্ত করেন। এরশাদ বিরোধী আন্দোলন করেছেন নিরুর নেতৃত্বে।
১৯৯৮ সালে সিলেট ফিরে আসার পর সিলেট মহানগর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনিত হন। ডা. রিফা বলেন ওই সময় সিলেটে শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা মামলা হয়। ওই মামলায় তাকে দুইবার কারাবরণ করতে হয়েছে।
ডা. রিফা বলেন, ২০০৫ সালে তিনি সিলেট মহানগর বিএনপির সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে তাকে আহায়ক করে সিলেটে গঠন করা হয় খালেদা-তারেক মুক্তি পরিষদ। সর্বশেষ তিনি সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া তিনি সিলেট জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।
ডা. রিফা বলেন, সিলেট-১ আসনে নির্বাচন করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। দল নির্বাচনে এলে তিনি অবশ্যই মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed