Main Menu

কমলগঞ্জে বাইসাইকেল পেলো ৫০ শিক্ষার্থী

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, এম. মোছাদ্দেক আহমেদ মানিক, অধ্যাপক হারুন অর রশীদ ভূঁইয়া, আব্দুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে সমতলে বসবাসরত ৫০ জন ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed