সিলেটে ১৭০ বোতল মদসহ অটো চালক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানষিনগর গ্রামের রাস্তা থেকে ১৭০ বোতল ভারতীয় অফিসার চয়েস হুইসকি মদসহ একটি অনটেস্ট সিএনজি অটোরিকশা ও চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অভিযান চালায় শিবেরবাজার ফাঁড়ি পুলিশ।
আটক সিএনজি চালক মো. নুরু মিয়া (২৪) সদর উপজেলার মোগলগাঁও গ্রামের আব্দুল আলিমের ছেলে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনিজি চালক ও তার সহযাগীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
« সিলেট-১ আসনে নির্বাচন করতে ডা. রিফার প্রস্তুতি (Previous News)
(Next News) এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল: ইসি সচিব »
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed