Main Menu

ওসমানীনগরে এনা পরিবহণের বাস খাদে পরে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে পুলিশ নিহতদের পরিচয় জানাতে পারেনি। দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় বাসের দু’জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আরও ১০ জন আহত হয়েছেন। পুলিশ আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহত দু’জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed