বেগুণ গাছে আগাছানাশক স্প্রে, লাখ টাকার ফসল নষ্ট
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে: দিনজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জমিতে মাত্রাতিক্ত আগাছানাশক স্প্রের মাধ্যমে লক্ষাধিক টাকার বেগুন ক্ষেত নষ্ট করার ঘটনা ঘটেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝিনাইকুড়ি স্কুলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আলতাফ হোসেনের জমিতে এ ঘটনা ঘটে। দক্ষিন সালন্দার মৌজার ৫২৬৪ দাগের ৪৮শতক জমির রোপনকৃত বেগুণ গাছে একই গ্রামের ঈমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে আগাছানাশক স্প্রে করার মাধ্যমে ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৪জনের নাম উল্লেখ্য করে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ হোসেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আবু বক্কর সিদ্দিক এর সাথে আলতাফ হোসেনের আদালতে মামলা চলছে। এরই জের ধরে বেগুন ক্ষেতে নষ্ট কারার ঘটনা ঘটেছে বলে উল্লেখ্য করেন আলতাফ হোসেন। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed