বিশ্বনাথে ৮ মাসেও অধরা রব হত্যা মামলার আসামীরা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আলোচিত আবদুর রব হত্যা মামলার ৮ মাস পেরিয়ে গেলেও আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে জনমনে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে, থানা পুলিশের দাবী আসামীদের গ্রেপ্তারে অধিকতর তৎপরতা চালাচ্ছে তারা। অনেকবার অভিযানও পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী সোমবার সকালে বিরোধপূর্ণ জায়গার ডোবাতে মাছ ধরতে গিয়ে আপন চাচা আশিক মিয়া গংদের হামলায় আহত হন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তিলকপুর প্রকাশিত গোমরাগুল গ্রামের মৃত রশিদ আলীর পুত্র আবদুর রব। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দু’দিন পর ২১ ফেব্রয়ারী বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওইদিন রাতেই বিশ্বনাথ থানায় মামলা (নং-১৭) দায়ের করেন তার ভাই আবদুল কুদ্দুছ। এতে ৩জনের নামোল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়। নামোল্লেখিত আসামীরা হলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তিলকপুর প্রকাশিত গোমরাগুল গ্রামের মৃত আবরু মিয়ার পুত্র আশিক মিয়া, তার দুই পুত্র এমরান মিয়া ও কামরান মিয়া। ঘটনার পরপরই তারা আত্মগোপনে চলে যায়।
বাদী আবদুল কুদ্দুছ বলেন, থানা পুলিশ আসামীও ধরছে না। চার্জশীটও দিচ্ছে না। এতদিন পেরিয়ে গেলেও আসামী ধরতে শুধুই কালক্ষেপন করছে তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সবুজ কুমার নাইডু বলেন, আসামীদের গ্রেপ্তারে অধিকতর তৎপরতা চালানো হচ্ছে।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম সাংবাদিকদের বলেন, আসামীদেরকে ধরতে পুলিশ অনেকবারই অভিযান চালিয়েছে। বারবারই তারা কৌশলে সটকে পড়েছে। তারপরও তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কৌশলগত কারণে, আসামী গ্রেপ্তারের পরপরই চার্জশীট দেয়া হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed