ঐক্যফ্রন্টের ৭ দফার একটিও মানা হবে না: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার কোনো দফাই মানা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের দাবি করা সব দফা ভিত্তিহীন ও অযৌক্তিক।
শুক্রবার (২৬ অক্টোবর) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে ‘মেট্রোরেল প্রকল্প’ পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, তাদের সব দাবি অযৌক্তিক। সাত দফার এক দফাও মানা হবে না। তাই নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে না। নির্বাচনের সময় সরকার তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। বিশ্বের অন্য দেশে যেভাবে থাকে আমাদের দেশেও একইভাবে সরকার থাকবে।
মেট্রোরেল নিয়ে তিনি বলেন, মেট্রোরেল এখন দৃশ্যমান। এটা প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প। ২০১৯ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ফেজের কাজ শেষ হবে। দ্বিতীয় ফেজ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed