রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এবার ‘সি’ ইউনিটে কোটা ব্যতীত ৯৪২টি আসনের বিপরীতে পরীক্ষায় বসে ৩১হাজার ৯জন শিক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭হাজার ৯শত ৩৬জন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম খলিলুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিজ্ঞান স্ট্রিমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।”
এ ছাড়া পছন্দক্রম ও মেধা ক্রমানুসারে আগামী ২০ নভেম্বর ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “অ-বিজ্ঞান স্ট্রিমের ভর্তিচ্ছু এবং বিজ্ঞান স্টিমের যে সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার উত্তরপত্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের মধ্যে উত্তীর্ণদের জন্য আগামী ৫ নভেম্বর ব্যবহারিক পরীক্ষার সময়সূচী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”
পোষ্য কোটায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিও আগামী ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ ছাড়া মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তর ও প্রধান চিকিৎসকের কার্যালয় থেকে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.ru.ac.bd/undergraduate/ পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed