Main Menu

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসকে রানা (৪৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রানা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার গোবিন্দবাটি (কাটাজুড়ি) গ্রামের ফজলু খানের ছেলে।
মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে ডিএম টেইলার্স নামে নিহত রানার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বৃহস্পতিবার বেলা দেড়টায় কুলাউড়া-গাজীপুর সড়কে কৃষ্ণর দোকান এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে এসকে রানার। এতে তার মাথার হেলমেট ভেঙে যায় এবং তিনি মারাত্মক আহত হন।

পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed