দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই: লুনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ উল্লেখ করে বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেন, আজ দেশে মানুষের কথা বলার স্বাধীনতা নেই। নেই বিচার বিভাগের স্বাধীনতা।
বুধবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেটের রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় ইলিয়াসপত্মী বলেন, আপনারা দেখেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে জেলে পুরে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠস্বর রোধ করা হয়েছে। তাই আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি।
এর আগে দুপুর ১.৫৫ মিনিটে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ পরিচালনায় সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশটি শুরু হয়।
সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed