Main Menu

বিশ্বনাথে বিএনপি নেতার ইন্তেকাল

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দশঘর ইউনিয়ন যুবদল নেতা ছালেহ আহমেদের পিতা চান্দভরাং গ্রামের হাজি সফিক মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মরহুম হাজি সফিক মিয়ার জানাজার নামাজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে স্থানীয় চান্দভরাং দারুল উলুম মাদরাসা মাঠে সম্পন্ন করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবারবর্গ।

Share





Related News

Comments are Closed