আজ লক্ষ্মী পূজা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রী শ্রী লক্ষ্মী পূজা আজ বুধবার।
ধন-সম্পদ ও সৌন্দর্যের দেবী নামে পরিচিত, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পূজা লক্ষ্মী পূজা। ধনী, গরিব সব শ্রেণি-পেশার মানুষ লক্ষ্মীপূজা করে থাকেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিদিনই লক্ষ্মীপূজার আয়োজন করা হয়। লক্ষ্মী পূজা কোজাগরী পূজা হিসেবেও পরিচিত।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরের পূর্ণিমা তিথিতে এ লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। এদিন থেকে শুরু হয় নিয়মসেবা। যা দীর্ঘ এক মাসব্যাপী চলবে। এক মাস পর পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের মহারাস উৎসব।
লক্ষ্মীপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে এদিন শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষজন একে অপরের বাড়িতে প্রসাদ নিতে ছুটেন। লক্ষ্মী পূজা হয় সন্ধ্যায়। পূজার সময় লক্ষ্মীর পাঁচালী পড়া হয়। কেউবা ঘট, কেউ আবার মূর্তি দিয়ে পূজার আয়োজন করেন। লক্ষ্মীর পাঁচালী পাঠের পর পূজা সমাপনান্তে শুরু হয় প্রসাদ বিতরণ।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed