ফেঞ্চুগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে আলিশা জামান অন্নি (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী উপজেলার মাইজগাঁও ইউনিয়নের মুমিনপুর গ্রামের খসরুজ্জামানের বড় মেয়ে। সে ফারজানা গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে আলিশা জামান অন্নি গোসলের কথা বলে গোসলখানায় যায়। পরে প্রায় একঘন্টা অতিবাহিত হবার পর সে বের না হওয়ায় তার মা শাহেনা জামান তাকে ডাকাডাকি করেন। এতে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন ডেকে এনে দরজা ভেঙে চালের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান।
ঘটনাটিকে আত্মহত্যা বলে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার এএসআই মারুফ আহমদ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed