ছাতকে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উপজেলার গোবিন্দগঞ্জে বিএনপির একটি সভা শেষে ফেরার পথে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া বিএনপির নেতাকর্মীরা হলেন- ছাতক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ মধু, বিএনপি নেতা ইয়াকুব আলী মাষ্টার, রহমত আলী, আব্দুল্লাহ আল মামুন, রুকন আহমদ ও ইমরান মিয়া।
ছাতক থানার ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা ৬ জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে জানান, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তাৎক্ষনিক তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed