শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীাজারের শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপি নেতা বশির আহমেদ বশির (৪৮) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ৬ নং ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বশির আহমেদ শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে। তিনি বর্তমানে উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান- বশির আহমেদ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়ি ফেরার সময় শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের ৬নং ব্রিজের ওখানে আসার পর তার মোটরসাইকেলের সামনে দিয়ে একটি কুকুর দৌড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস বশির আহমেদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরপরই তিনি মারা যান বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed