Main Menu

‘বর্তমান ইসি’র অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী বলেছেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছে। জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ে ওলামায়ে কেরামদের মাঠের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পূণর্গঠন, ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলীয় সকল রাজবন্ধিদের মুক্তি ও সংসদ ভেঙ্গে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ এবার ৫ জানুয়ারির মতো কোন তামাশার নির্বাচন মেনে নিবেনা।’

শনিবার (২০ অক্টোবর) দুপুরে সিলেটে এক সংক্ষিপ্ত সফরে আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম. সাইফুর রহমান, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ছলিম ক্বাসেমী, সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছদরুল আমিন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলার সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, যুবনেতা মাওলানা জফির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা জামাল উদ্দিন হক্কানী, আব্দুল আহাদ আল আতিক, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, সহ সভাপতি আবুল খয়ের, মো. লোকমান হাকীম, ছাত্রনেতা আব্দুর রহমান নাদিম, হাফিজ ফুযায়েল আহমদ, শামীম আহমদ, নজরুল ইসলাম, আতিকুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।

ওসমানী বিমাবন্দর থেকে জমিয়ত মহাসচিব আল্লামা ক্বাসেমী বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়া ইসলামিয়া কাজীর বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের রহ. মাজার জিয়ারত করেন। এসময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed