জয়পুরহাটে জাল টাকার নোটসহ ৪জন আটক
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ডলার ও জাল টাকার নোটসহ জালনোট চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে কালাই উপজেলার দেওগ্রাম থেকে দশ হাজার টাকার জাল নোট ও আটত্রিশ ইউএস ডলারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জেলার কালাই উপজেলার দেওগ্রামের সাইদুর রহমান, একই গ্রামের সুজাউল মণ্ডল, সাধন মণ্ডল, রাজ্জাক মণ্ডল।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, আটকরা দীর্ঘদিন ধরে জাল টাকার নোট ও ডলার তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বুধবার রাতে দেওগ্রাম এলাকায় জাল নোটচক্রের সদস্যরা জাল টাকার নোট তৈরি করছে- এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed