কমলগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের খিরনী ব্রিজের নিকটবর্তী ইটখলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
নিহত তরুণী আছিয়া বেগম (২০) কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের উত্তর পলকিরপার গ্রামের তজমুল আলীর মেয়ে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা ট্রাক আটক করে পুলিশে সোপর্দ করলেও এসময় চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের খিরনী ব্রিজের নিকটবর্তী ইটখলা মিলের সামনে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে একটি ট্রাকের (নং কুষ্টিয়া ট ১১-১৮৩০) চাকায় পিষ্ট হয়ে বোরকা পড়া এক তরুণী মারা যান। ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ধাওয়া করে জালালীয়া নামক স্থানে ট্রাকটি আটক করা হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার এস আই চম্পক দামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed