Main Menu

শাহ্ আরফিনে টাস্কফোর্সের অভিযানে পে-লোডার জব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের কোম্পানীগঞ্জে শাহ্ আরফিন টিলা কেটে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি পে-লোডার জব্দ করেছে টাস্কফোর্স। এ ব্যাপারে টিলা কাটার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে আরফিন টিলা এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে পুলিশ ও বিজিবি’র সদস্যরা অংশ নেয়। এসময় পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিদর্শক আবুল মনসুর মোল্লা উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে অভিযান। অভিযানকালে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি পে-লোডার জব্দ করা হয়। টিলা কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ জানান, উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের নিয়মিত অভিযান সত্ত্বেও একটি চক্র পে-লোডার ব্যবহার করে পাথর উত্তোলন করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। টিলা কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed