বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ-কানলী সড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহি বৃদ্ধের ম্রত্যু হয়েছে।
নিহত ফখর উদ্দিন (৬৫) মৌলভীাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার)।
বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জানা যায়, বিয়ানীবাজারের জলঢুপ-কানলী সড়কের বড়বাড়ি এলাকায় এক বৃদ্ধের মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশের এসআই মহসিন ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়দের ধারণা, কোন অটোরিকশার সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে নিহত হন। তার মাথায় আঘাত লেগেছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে বড়লেখা থেকে নিহত ফখর উদ্দিনের স্বজনরা ছুটে এসে মৃতদেহ শনাক্ত করেন।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed