Main Menu

সিলেটে অগ্নিকান্ডে ৫টি দোকান ও ৩টি ঘর ভস্মিভূত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় মো. খলিলের মালিকানাধীন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাশের ৩টি বসত ঘর ভষ্মিভূত হয়েছে। সংশ্লিষ্টরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, মোমিনখলা এলাকার খলিলের মালিকানাধীন মার্কেট ও বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলবাহিনীর ৩টি ইউনিটের ৫টি গাড়ি সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দমকলবাহিনীর টিম লিডার তফজ্জুল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই পাঁচটি ফার্নিচারের দোকান ও তিনটি বাসা পুড়ে ছাই হয়ে যায়।

Share





Related News

Comments are Closed