কর্মবিরতিতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডাররা
শ্রীমঙ্গল প্রতিনিধি: ‘‘চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকুরী চাই’’ এই শ্লোগান নিয়ে এবং ৩ দফা দাবীতে অনিদিস্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ মিটার রিডার কাম-মেসেঞ্জার ঐক্য পরিষদ।
মঙ্গলবার সকাল থেকে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সম্মুখে ওই সমিতিতে কর্মরত মিটার রিডার ও মেসেঞ্জাররা এ অনিদিস্টকালের কর্মবিরতি পালন করছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনকারী মনিরুল ইসলাম জানান, তাদের ৩ দফা দাবীর মধ্যে রয়েছে চাকুরী নিয়মিত করণ, চাকুরীচ্যুতদের পুণ:বহাল এবং অতিরিক্তি কাজের চাপ কমানো এই তিন দফা দাবী তাদের।
তিনি আরো জানান, দিন দিন তাদের উপর কর্তৃপক্ষ অতিরিক্তি কাজের চাপ বাড়িয়ে দিচ্ছেন। সে তুলনায় তাদের মজুরী প্রদান করছেন না। দিন রাত যে কোন অবস্থায় তাদের নির্দেশ পালন করতে হয়। তাই কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে দেশব্যাপী তাদের আন্দোলন শুরু হয়েছে।
আন্দোলনকারীরা আরো জানান এর আগে তাদের দাবীর পক্ষে কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেছেন। দাবী আদায় না হওয়ায় তাই অনিদিস্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed