ঢাবি ঘ-ইউনিটের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বিজনেস শাখা) ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ২৬ দশমিক ২১ শতাংশ।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ প্রেক্ষিতে গতকাল সোমবার (১৫ অক্টোবর) ফলাফল প্রকাশ স্থগিতের কথা বলা হয়। ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ স্থগিতের কথা জানিয়ে দুঃখ প্রকাশও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত শুক্রবার অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষায় ১৫ পৃষ্ঠার হাতে লেখা উত্তরপত্রসহ প্রশ্ন শিক্ষার্থীদের হাতে আসে। পরীক্ষার শুরুর ৪৭ মিনিট আগে প্রশ্ন পাওয়া যায়। ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।
প্রশ্নফাঁসের এ ঘটনা স্বীকার করে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদকে প্রধান করে গঠিত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed