বিশ্ব খাদ্য দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে।
এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। কৃষি মন্ত্রণালয় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে সেমিনার ও তিন দিনব্যাপী মেলার আয়োজন করেছে।
দিবসটিকে সামনে রেখে গতকাল সোমবার নানান কর্মসূচি গ্রহণ করে কৃষি মন্ত্রণালয়। গতকাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় র্যালি অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় নির্ধারিত প্রতিপাদ্যের ওপর কেআইবি অডিটরিয়ামে সেমিনারের অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া কেআইবি অডিটরিয়াম চত্বরে তিন দিনব্যাপী খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed