এবার ‘সম্প্রচার আইন’র খসড়া অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: আলোচিত-বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের পর এবার বেতার, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোর জন্য ‘সম্প্রচার আইন, ২০১৮’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে একটি কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
নতুন এই আইনে টেলিভিশন, রেডিও ও অনলাইনসহ সম্প্রচারমাধ্যমে অসত্য-বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি বা ভুল তথ্য প্রচারের মতো ২৪ অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে। এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ কোটি টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে খসড়ায়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক ব্রিফিংয়ে বলেন, ‘এটি একটি নতুন আইন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই আইনটি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রস্তাবিত আইনে ৭ সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে। কমিশনের সদস্যদের নিয়োগ দেয়া হবে সার্চ কমিটির মাধ্যমে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের নিয়োগ দেবেন।’
এ কমিশন সম্প্রচার যন্ত্রপাতির লাইসেন্স দেবে। অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেয়ার ক্ষেত্রে কমিশনের একক কর্তৃত্ব থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
খসড়া আইনে সম্প্রচার কমিশন গঠনের পাশাপাশি কমিশনারদের নিয়োগ, যোগ্যতা-অযোগ্যতা, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, পদপর্যাদা, পারিশ্রমিক ছাড়াও বিভিন্ন বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে বলে জানান তিনি।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed