Main Menu

পার্বতীপুরে ৯টি দোকানে ডাকাতি, ২০ লাখ টাকার মাল লুট

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের চৌপথী বাজারে রোববার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা যায়, ৮নং হাবড়া ইউনিয়নের চৌপথী বাজারে রোববার দিবাগত রাত ৪টায় সংঘবদ্ধ একটি ডাকাত দল কর্তব্যরত তিন জন শৈপ্রহরীকে বেধে রেখে মুখে টেপ লাগিয়ে ৯টি দোকানে ডাকাতি করে। এসময় নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। পরবর্তীতে শৈপ্রহরীরা হাতের বাধন খুলে চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যায়।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন পাহারাদার ওবায়দুল, আলতাফ হোসেন ও আবুল কালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
বাজার কমিটির সভাপতি হিমেল প্রামানিক জানান, বাজারে গভীর রাত পর্যন্ত কিছু সংখ্যক অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ করেছে অনেকে।
সব দোকানে ডাকাতি না করে নির্দিষ্ট কিছু সংখ্যক দোকানে তারা হানা দেয়ায় পূর্বের কোন ঘটনার জেরে পরিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন ওয়ার্ড সদস্য মোকছেদ আলী।

Share





Related News

Comments are Closed