চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে শিশুসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের পৃথক দু’টি স্থানে পাহাড় ধস ও দেয়াল ধসে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন।
রবিবার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে নুরে আলম লালটু মিয়া নামে একজন নিহত হন। রাত আড়াইটার দিকে নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধস হয়। এতে মাটি চাপা পড়ে মা ও মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধার কাজ চলায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে, নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগরে একটি গাছ ভেঙে সীমানা দেয়াল ও বসতভিটার ওপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে লালটু মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed