গ্রামীণফোন ছাড়ছেন গ্রাহকরা!
বৈশাখী নিউজ ডেস্ক: নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন সেবা তথা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) চালুর পর প্রথম পাঁচ দিনে সবেচেয়ে বেশি অপারেটর বদল করেছেন গ্রামীণফোনের গ্রাহকরা। আর অন্য অপারেটর বদলে সবচে বেশি গ্রাহক এসেছেন রবিতে।
মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা চালু হয় পহেলা অক্টোবর। মঙ্গলবার (৯ অক্টোবর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অপারেটর বদলের জন্য আবেদন জমা পড়ে ১০ হাজার ১২২টি। এর মধ্যে চার হাজার ১৮১ জন গ্রাহক অপারেটর বদল করতে সক্ষম হয়েছেন। আর কারিগরি ক্রটিসহ অন্যান্য কারণে আবেদন বাতিল হয়েছে পাঁচ হাজার ৮৬২ জনের।
জানা গেছে, গ্রামীণফোনের চার হাজার ৬১৬ জন গ্রাহক অপারেটর বদলের আবেদন করেন। গ্রামীণফোন থেকে সবচেয়ে বেশি গ্রাহক রবিতে যাওয়ার জন্য আবেদন করে। গ্রামীণফোন থেকে বাংলালিংকে আবেদন করেছেন এক হাজার ২৪১ জন। টেলিটকের ৭০৯ জন গ্রাহক অপারেটর বদলের জন্য আবেদন করেন। আরও জানা গেছে, রবির কাছে পাঁচ দিনে আবেদন এসেছে পাঁচ হাজার ৮৯১ জনের। এর মধ্যে সফল হয়েছেন দুই হাজার ৩৪১ জন। আর তিন হাজার ৫৫০ জনের আবেদন বাতিল হয়েছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed