শাবিপ্রবিতে মাদকসহ ৬ বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মাদকসহ আটক করা হয়েছে ছয় বহিরাগত যুবক। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর টিলার পার্শ্ববর্তী টং থেকে তাদের আটক করে পুলিশে দেয়া হয়।
প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান, শনিবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি এর পাশ্ববর্তী একটি টং দোকান থেকে মাদকদ্রব্যসহ ২০ থেকে ২২ বছর বয়সী বহিরাগত ছয় যুবককে আটক করে প্রক্টরিয়াল বডি। তারা প্রত্যেকেই সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য রাত ১০টার দিকে জালালাবাদ থানায় সোপর্দ করা হয়েছে।
জালালাবাদ থানার ডিউটি অফিসার এএসআই রহিম উদ্দিন জানান, আটককৃতরা হলেন নেত্রকোনার মদন থানার আবুল হোসেনের ছেলে হাসান মাহমুদ, সুনামগঞ্জের দিরাই থানার মৃত সুরেশ চন্দ্রের ছেলে সৈকত দাস ও বিকাশ দাশের ছেলে রাজ দাশ, সিলেটের বালাগঞ্জ থানার জমির আলীর ছেলে মনসুর কোয়েল, মুন্সীগঞ্জের টঙ্গীর জাহাঙ্গীর হোসেনের ছেলে ফয়সল আহমেদ এবং ঢাকার কামরুদ্দিন হায়দারের ছেলে ফয়সল হায়দার। এদের অভিভাবকদেরকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রক্টরিয়াল বডি তাদেরকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed