শ্রীমঙ্গলে কন্যাশিশু এডভোকেসি ফোরামের কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কন্যাশিশু এডভোকেসি ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও পেইভ সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ, সমাজসেবক ও পেইভ এ্যাম্বাসেটর জহিদ আহম্মদ শামীম ও প্রীতম পাল প্রমুখ।
এসময় পেইভ এ্যাম্বাসেটর কাজী আছমা আক্তারকে আহবায়ক ও গাজী রোকেয়াকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন রিনা মজুমদার, শিউলি আক্তার, সঞ্চিতা কৈরি, রুনা পাল, মৌ শিকদার, প্রিয়াংকা, নাজমা আক্তার, সেলিমা আহমেদ।
কন্যাশিশু এডভোকেসি ফোরামের শ্রীমঙ্গল শাখার আহবায়ক কাজী আছমা আক্তার জানান খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। কন্যাশিশুর নিরাপদ পরিবেশ-সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবেন তারা।
Related News
কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলাRead More
রাজনগরে বেকারিতে অনিয়ম, দেড় লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed