Main Menu

রাঙ্গামাটিতে দুই নারীকে গলা কেটে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার তুলাবান ইউনিয়নে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান, নিহতরা হলেন— তুলাবান ইউনিয়নের ওমিয় খীসার স্ত্রী কল্পনা চাকমা (৬৮) এবং তার ছোট ভাই ধনবিন্দু খীসার স্ত্রী বিন্দা চাকমা (৬২)।

ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলছি। তদন্ত শেষে বলা যাবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে।

Share





Related News

Comments are Closed