জকিগঞ্জের কাউন্সিলর শাকিল ব্রাম্মণবাড়িয়ায় উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে পাওয়া গেছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৬টায় ব্রাম্মণবাড়িয়ার সরাইলে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় তাকে জীবিত উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর অসুস্থ শাকিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার কাউন্সিলর শাহাব উদ্দিন শাকিলকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন- সরাইল থানা জানায়, শাকিলকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় তাঁর বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সাধারণ ডায়েরি করেছেন। নজরুল জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাকিল রাতের খাবার খেয়ে সালিস বৈঠকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed