Main Menu

গোয়াইনঘাটে নবজাতকের লাশ উদ্ধার

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১ অক্টোবর) বিকালে উপজেলার নয়ানগর এলাকার নতুন ব্রিজের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার নয়ানগর এলাকায় নতুন ব্রিজের পাশে অজ্ঞাত নবজাতকের একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে থানার এস আই ওসমান গনি ঘটনাস্থল পরিদর্শন ও শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed